মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার-

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ৯টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার প্রকোপ কেটে গেলে সকাল পৌনে ৯টা থেকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় সকা‌লে আসা কিছু যানবাহন আট‌কে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com