বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পরিত্যক্ত বাড়ি হতে ৪১টি ককটেল উদ্ধার

পরিত্যক্ত বাড়ি হতে ৪১টি ককটেল উদ্ধার

আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি আমবাগানে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিস্ক্রিয় করে।
আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি আমবাগানে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিস্ক্রিয় করে।

স্টাফ রিপোর্টার-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ৪১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি আমবাগানে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিস্ক্রিয় করে। এ বিষয়ে লাভাঙ্গা-সুন্দরপুর এলাকায় র‌্যাবের পক্ষ থেকে আজ এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে কর্ণেল মুনিম ফেরদৌস বলেন, রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে সাধারণ মানুষের জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিশেষ করে কয়েকদিন আগে জেলার বেশ কিছু সরকারি অফিসসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।

র‌্যাব অধিনায়ক জানান, র‌্যাব নাশকতা কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দমনে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা-সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত ভাঙা বাড়িতে বালতিতে মজুদ করা ৪১টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেই লক্ষ্যেই র‌্যাব কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম, উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com