বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড় পুকুরিয়া কয়লাখনির উৎপাদন বন্ধ

বড় পুকুরিয়া কয়লাখনির উৎপাদন বন্ধ

শুক্রবার দিবাগত রাত থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।

স্টাফ রিপোর্টার-

দেশের একমাত্র উৎপাদনশীল কয়লাখনি দিনাজপুরের বড়পুকুরিয়ায়। খনিটির উৎপাদনশীল ১৪১২ কোল ফেসের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুদ শেষ হওয়ায় গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে উত্তোলন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খনির উৎপাদনশীল ১৪১২ নম্বর ফেস থেকে চলতি বছরের ১২ অক্টোবর কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেস থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের পর উৎপাদিত কয়লা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হয়েছে। এই ফেসে মজুদ শেষ হয়ে যাওয়ায় নতুন ফেসে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য গতকাল দিবাগত রাত থেকে খনির কয়লা উৎপাদন বন্ধ হয়ে যায়।

কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, ১২০৯ ফেসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৪১২ ফেস থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১২০৯ ফেসে স্থাপন করতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে। আশা করা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মাঝামাঝি সময় নতুন ফেস থেকে আবারও উৎপাদন চালু করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ১২০৯ নতুন ফেস থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার টন কয়লা মজুত রয়েছে, যা দিয়ে আগামী মার্চ পর্যন্ত তাপবিদ্যুতকেন্দ্র সচল রাখা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com