বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে মিললো গাজা ও ফেন্সিডিল

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে মিললো গাজা ও ফেন্সিডিল

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে র‌্যাব ১১ কেজি গাজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার মারুফ হোসেন ও হেলপার হাসমত মোল্লা র‌্যাবের হাতে আটক হলেও পালিয়ে গেছে মাদক পাচারের মুল হোতা বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ও তার সহযোগী চুয়াডাঙ্গার শহিদুল।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া থেকে একটি মিষ্টি কুমড়া বোঝাই পিকআপ ভ্যানে বিপুল পরিমান মাদক পাচার করা হচ্ছে এবং পিকআপ ভ্যানটি ঝিনাইদহের উপর দিয়ে যাবে।

সংবাদ পেয়ে র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে চেক পোষ্ট বসায় ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান।

পিকআপ ভ্যানটি ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর ১নং গেইটে পৌছালে র‌্যাব থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব গাড়ির ড্রাইভার ও হোলপারকে আটক করতে পারলেও পালিয়ে যায় নজরুল এবং শহিদুল।


র‌্যাব পিকআপ তল্লাসী চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মুল্যোর ১১ কেজি গাজা, এক লাখ ১৭ হাজার টাকা মুল্যের ১১৭ বোতল ফেন্সিডিল, ৫৪ বস্তা মিষ্টি কুমড়া, ৩টি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও মাদক বিক্রি নগদ ৩ হাজার ৮১০ টাকা জব্দ করে।

এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com