বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১২টি দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হবে হেলিকপ্টারে

১২টি দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হবে হেলিকপ্টারে

১২টি দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার করা হবে হেলিকপ্টার।
১২টি দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে মোতায়েন থাকবে ৫০ প্লাটুন বিজিবি। এ ছাড়া এখানকার ১৮২টি কেন্দ্রের মধ্যে ১২টি দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

শনিবার সকালে বান্দরবান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এবং বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান জেলা প্রশাসক বলেন, ‘বান্দরবান আসনের ১৮২টি ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যে সব ভোটকেন্দ্রগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তারা ইতোমধ্যে পরিদর্শন করে রিপোর্টও প্রদান করেছে। আমি নিজেও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি।’

এদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সারা দেশের মতো বান্দরবানেও বিজিবি মোতায়েন থাকবে। এবার বান্দরবানে ৫০প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।’

নির্বাচন অফিসের তথ্যমতে, দেশের সর্বশেষ ৩০০নং সংসদীয় আসনটি বান্দরবান। এ জেলায় সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও চৌত্রিশটি ইউনিয়ন রয়েছে। এ আসনে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮২টি। তার মধ্যে সাধারণ কেন্দ্র ৫১ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩১টি।

এই আসনে নৌকা প্রতীকে বীর বাহাদুর উশৈসিং এবং লাঙ্গল প্রতীকে এটিএম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com