বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করছে তেজগাঁও  থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার রাতে তেজগাঁও থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ জন এবং চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়।

ওসি মহসিন বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে অপরাধীরা যাতে চুরি, ছিনতাই করতে না পারে সেজন্য বিশেষ অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল ১৬ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা। এর মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল হালিম (৪২), আরিফ (২৭), সেন্টু (৪০), অলি খন্দকার (৩৬) ও মানিক (২৯), ছিনতাইয়ের অভিযোগে মোঃ শাকিল (৩০) ও মধু মিয়া (২২) এবং চুরির অভিযোগে মোহাম্মদ হাবিব (২৩) ও মোহাম্মদ হাশেম (২৬) কে গ্রেফতার করা হয়।

এসময়  তাদের কাছ থেকে ৩ টি চাকু উদ্ধার করা হয়। জনস্বার্থে বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com