বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমার ব্যানার-পোস্টার এনাম সাহেবের লোকজন নামিয়ে নিয়ে যায় : সাইফুল

আমার ব্যানার-পোস্টার এনাম সাহেবের লোকজন নামিয়ে নিয়ে যায় : সাইফুল

সাকিব আসলাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের নৌকা মার্কার প্রার্থী ডাক্তার এনামের লোকজন ট্রাক মার্কার ব্যানার-পোস্টার নামিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। রবিবার (২৪ ডিসেম্বর) ট্রাক মার্কার নির্বাচনী প্রচারণার একটি উঠোন বৈঠকের বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

এ সময় তিনি নৌকা মার্কার প্রার্থী ডাক্তার এনামের উদ্দেশ্যে বলেন, ডাক্তার এনাম সাহেব আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই। পৌরসভায় বিভিন্ন জায়গায় আমার ব্যানার-পোস্টার আপনার লোকজন নামিয়ে নিয়ে যায়। এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি বিরত থাকুন। আপনি দয়া করে ভোটের পরিবেশ নষ্ট করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, একটি সুন্দর পরিবেশে, একটি উৎসবমুখর পরিবেশে, এদেশে নির্বাচন হবে। আপনি যদি সেই পরিবেশ নষ্ট করেন। তাহলে তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি প্রচন্ড মিথ্যা কথা বলেন। এটি এ দেশের সবাই জানে। আমার চেয়ে বেশি কেউ জানে না। দয়া করে আমাকে চ্যাতাইয়েন না, আমাকে চ্যাতাইলে ফলাফল ভালো হবে না।

নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, কেউ জাল ভোট দিতে পারবে না। একটি সিল কেউ মারতে পারবেনা। আপনারা নিশ্চিত থাকুন। যারা আমাকে দুর্বল প্রার্থী মনে করছেন। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। কেউ যদি নির্বাচনকে কলুষিত করার জন্য। কেউ যদি নির্বাচনকে বানচাল করার জন্য। একটি জাল ভোট অথবা সিল মারার চেষ্টা করেন। আমি তাদেরকে হুশিয়ার করে বলছি, বাপ-মার কাছ থেকে চির বিদায় নিয়ে আইসেন। কেউ ঘরে ফিরে যেতে পারবেন না। সে এই দেশের যত বড় মাস্তানই হোন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ভাইয়েরা আমার আপনারা সাহস রাখবেন। আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড সাহসী এবং আত্মবিশ্বাসী একজন মানুষ। আমার সামনে অন্যায় করে জাল ভোট দিয়ে সে জীবিত ফিরে যেতে পারবে না। যাইহোক বারবার প্রোপাগান্ডা চালানোর কারণে এই সমস্ত বক্তব্য আমাকে দিতে হচ্ছে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com