বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সারে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

সারে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

স্টাফ রিপোর্টার-

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।আজ সোমবার সকাল ৮টার সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ।

এর আগে রবিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এর পর রবিবার রাত দেড়টার দিকে নৌপথে মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় প্রচণ্ড শীত আর কুয়াশায় দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশায় নৌযানের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সেইসঙ্গে আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলো পার করে দেওয়া হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি সচল রয়েছে বলেও জানান বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com