শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
যথা সময়ে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা

যথা সময়ে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা

জানুয়ারির তৃতীয় সপ্তাহে মেলা চালু হচ্ছে।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে মেলা চালু হচ্ছে।

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার।

ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে ১৮ ডিসেম্বর ইপিবিতে বৈঠক হয়। নির্বাচনের আগে মেলা পরিচালনা, ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নানা সমস্যা সৃষ্টি হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়। জানুয়ারির তৃতীয় সপ্তাহের যে কোনো দিন মেলা শুরু করা যায় বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ঠিক কবে থেকে মেলা শুরু করা যায়, তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর।

ইপিবির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এবার নির্বাচনের কারণে ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে না। ২০২৪ সালের জানুয়ারির ২০ বা ২২ তারিখের দিকে মেলা শুরু করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com