শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীতে ৩টি বাসে আগুন

রাজধানীতে ৩টি বাসে আগুন

স্টাফ রিপোর্টার-
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগেই রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুলিস্তানে রজনীগন্ধা পরিবহন, কলাবাগানে শিকড় পরিবহন ও মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোলপ্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ১১টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

২১ থেকে ২৩ ডিসেম্বর (বৃহস্পতি থেকে শনিবার) দেশব্যাপী গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এতে সায় দেয় জামায়াত ও সমমনা দলগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com