বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নরসিংদীর সীমান্ত দাস পেলেন ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা’

নরসিংদীর সীমান্ত দাস পেলেন ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা’

নিজস্ব প্রতিনিধিঃ

৪০ বছরের কম বয়সী সেরা করদাতা ক্যাটাগরিতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা পেলেন নরসিংদী জেলার ২৭ বছরের তরুণ ব্যবসায়ী সীমান্ত দাস।আজ সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা’ তুলে দেওয়া হয়।সীমান্ত দাস মডার্ণ ট্রেডার্স এর প্রোপ্রাইটর।আজ নরসিংদী জেলার ৭ জন সেরা করদাতা ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা’ পেয়েছেন।

উল্লেখ্য, সীমান্ত দাসের প্রয়াত পিতা সুবোধ রঞ্জন দাসও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

এ অনুষ্ঠানে সারাদেশের জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ৬৩ জন সেরা করদাতাদের হাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com