সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

আপনাদের পাশে থেকে মাগুরার উন্নয়নে অংশ নিতে চাই: সাকিব

আপনাদের পাশে থেকে মাগুরার উন্নয়নে অংশ নিতে চাই: সাকিব

মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

স্টাফ রিপোর্টার-

মাগুরা সদর উপজেলার টেংগাখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান । এ সময় তিনি বলেন, ‘মাগুরা সদর উপজেলা টেংগাখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি প্রচার শুরু করছি। আসন্ন ৭ জানুয়ারি সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আমি পাঁচ বছর  আপনাদের পাশে থেকে মাগুরার উন্নয়নে অংশ নিতে চাই।’

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন– মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, আঠারোখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com