বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রংপুরে বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, খতিব ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৮ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো: আবু জাফর, প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মামুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মো: আতিকুর রহমান শাহ।

আলোচনা সভায় রংপুর জেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার,সুপারভাইজার, কেয়ার টেকার, রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের খতিব, ইমাম, মাদরাসা শিক্ষক, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ। উক্ত সভায় বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রধান অতিথিসহ আলোচকবৃন্দ আলোচনা করেন। আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত পরিবার ও সকল শহিদের রুহের মাগফিরাতসহ দেশের শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রংপুরের মাস্টার ট্রেইনার মাওলানা শামিমুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com