শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মোটরসাইকেলে মাদক পরিবহন, গ্রেফতার ১

মোটরসাইকেলে মাদক পরিবহন, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার-

মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহনের সময় ৯০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ মো. আতিয়ার রহমান (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার  করেছে র‌্যাব-১০।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার  করা হয়। এ সময় তার কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়া তার কাছে থেকে পাওয়া মাদকের আনুমানিক  বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতারকৃত আতিয়ার একজন পেশাদার মাদক কারবারি।

তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সেই সঙ্গে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com