মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীতে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চার কেজি গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (৪৫), মো. হারুন (৫৫) ও মো. সোহেল (২১)।

অভিযানে তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন  বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলীর মেডিকেল রোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোস্তাফিজুর ও হারুন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার চার কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিটাক এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলী ও তেজগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com