বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল
দিনাজপুরের বিরামপুরে মদপানে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে মদপানে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মদ পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরোও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল মতিন, আজিজুল, মহসিন, শফিকুল ও তার স্ত্রী মঞ্জুআরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , মাহমুদপুর আদিবাসী পাড়ার মন্ডল মুরমু বীগত অনেক দিন ধরেই প্রভাবশালীদের ম্যানেজ করে প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছেন এবং সেখানে দিনরাত বিরামপুরসহ অন্যান্য উপজেলার মাদকসেবী এবং ব্যবসায়ীরা এসে প্রকাশ্যে চোলাই মোদের ক্রয় বিক্রয় হয়ে থাকে।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী এর কাছে জানতে চাইলে তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিরা তারা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ্ হবার পর তাদের মৃত্যু হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঈদের পরের দিন তারা বিষাক্ত অ্যালকোহল পান করে। ২৭ মে বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থাও নেয়া হবে বলে তিনি জানান।

চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকালবেলা আব্দুল মতিন, আজিজুল, মহসিন নামে তিন জনের মৃত্যু হয়। পরে দুপুরে স্বামী শফিকুল ও স্ত্রী মঞ্জুআরা’র মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু ৫ জন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com