রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ভেনেজুয়েলার গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
ভেনেজুয়েলার গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক-

ভেনেজুয়েলার গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বুধবারের (১৩ ডিসেম্বর) এই সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন দমকলবাহিনীর প্রধান হুয়ান গঞ্জালেজ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা জানতে চাইলে গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন।

মহাসড়কে পূর্বের একটি দুর্ঘটনার কারণে প্রাইভেটকার ও বাসসহ বেশ কয়েকটি গাড়ি সারিবদ্ধভাবে থেমে ছিল। একটি দ্রুতগতির ট্রাক গাড়ির সারিতে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষার উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই ঘটনায় আটজন নিহতের কথা জানিয়ে বলেছিলেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ট্রাকের ধাক্কায় ১৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাকের ধাক্কায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকালে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অ্যাম্পুয়েদা বলেন, একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তাছাড়া বাকি গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com