বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে এক কারখানা সিলগালা, আরেকটিকে জরিমানা

শ্রীপুরে এক কারখানা সিলগালা, আরেকটিকে জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ করার অভিযোগে টায়ার পাইরোলাইসিস কারখানায় সিলগালা এবং ব্যাটারি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন)পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় ওই অভিযান পরিচালনা করে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শ্রীপুরের লক্ষণপুর এলাকার টেকরাইজ বিডি লিমিটেড নামক টায়ার পাইরোলাইসিস কারখানার দ্বারা পরিবেশ দূষণ করায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দূষণ প্রমাণিত হওয়ায় কারখানাটিকে সিলগালা করা হয়।

এ ছাড়া একই উপজেলার আনসার রোড এলাকার চায়না লেইক ব্যাটারি (বিডি)লিমিটেড নামক লেড এসিড ব্যাটারি ফ্যাক্টরি অকার্যকর ইটিপি ও এটিপি দ্বারা পরিবেশ দূষণ করায় ওই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com