শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হানিফ ফ্লাইওভারের নিচে সময় পরিবহনের বাসে আগুন

হানিফ ফ্লাইওভারের নিচে সময় পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক-

রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে সময় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধ চলছে। অবরোধের প্রথম দিন সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com