বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডুবোচরে আটকে যাওয়া জাহাজ থেকে যাত্রীদের উদ্ধার করেছে কোস্ট গার্ড

ডুবোচরে আটকে যাওয়া জাহাজ থেকে যাত্রীদের উদ্ধার করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার-  ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ হতে যাত্রীদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১০ ডিসেম্বর ) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সকালে পর্যটকবাহী জাহাজ “এম ভি গ্রিন লাইন-১” টেকনাফস্থ বিআইডব্লিউটি এ ঘাট থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা করে।

পরবর্তীতে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। আনুমানিক বেলা সাড়ে ১১ টায় পর্যটকবাহী জাহাজটি থেকে পর্যটকেরা কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এর সাথে যোগাযোগ করলে তাৎক্ষনিক কোস্ট গার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারীদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যটকদের উদ্ধার করে নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এসময় দূর্ঘটনায় আহত ব্যক্তিদের সেন্টমার্টিন নোঙ্গরে অবস্থানরত কোষ্টগার্ড জাহাজ কামরুজ্জামান এ প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com