বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

অ্যাস্টন ভিলার কাছে আর্সেনালের হার

অ্যাস্টন ভিলার কাছে আর্সেনালের হার

১টি মাত্র গোলের পর খেলোোয়াড়দের মাঝে উচ্ছ্বাস।
টি মাত্র গোলের পর খেলোোয়াড়দের মাঝে উচ্ছ্বাস।

স্পোর্টস ডেস্ক-

খানিক আগেই দারুণ জয়ে শীর্ষে উঠেছিল লিভারপুল। তবে সমীকরণ ছিল আর্সেনাল ড্র করলেও ফের শীর্ষে ওঠার সুযোগ থাকছে। কিন্তু এমন ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেই গেল গানাররা। মিকেল আর্তেতার শিষ্যরা ১-০ গোলে হেরেছে।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ভিলা পার্কে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জন ম্যাকগিন। প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে সপ্তম মিনিটে এগিয়ে যায় ভিলা। আক্রমণের শুরু লেওন বেইলির পা থেকে। একাধিক ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন এই জ্যামাইকান মিডফিল্ডার। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন ম্যাকগিন।

১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিলা। লিভারপুল ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com