বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে শ্যামলী নৈশ্য কোচের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

ঠাকুরগাঁওয়ে শ্যামলী নৈশ্য কোচের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

ঠাকুরগাঁওয়ে শ্যামলী নৈশ্য কোচের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেনসোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮ দিকে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কের বড়খোচাবাড়ি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমাম সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজউদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাহাড়ি রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন (৭০) বড়খোচাবাড়ি থেকে ভ্যান যোগে বাড়ি যাচ্ছিল।

ভ্যানটি বড় খোচাবাড়ির ট্রাক,ট্যাংলরী ও কাভার্ড ভ্যান অফিসের সামনে এলে ঢাকাগামী পেছনে থেকে শ্যামলী নৈশ্য কোচটিকে সাইড দিতে গেলে ভ্যানের একটি চাঁকা রাস্তার ধারে গর্তে পড়লে এতে সড়কে ছিটকে পড়ে যায় এসময় পেছনে থেকে আসা শ্যামলী নৈশ্য কোচটি গিয়াস উদ্দিন’কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃৃত্যু হয়।  পরে খবর পেয়ে ঘটনা স্থলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম এসে গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করে বোদা থানার হাইওয়ে পুলিশ সার্জেন নওউসাদ ফরহাদ জানান, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।নিহতের পরিবার ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com