মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জঙ্গি সংগঠনের দুই সদস্যসহ গ্রেফতার ৩

জঙ্গি সংগঠনের দুই সদস্যসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার-

পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দুই সক্রিয় সদস্যসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানান বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র কাশিমপুর থানার লতিফপুর এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্য মো. রুহুল আমিন (১৯)কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার যশোর জেলার মনিরামপুর ধানার গাংগুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আরআও এক সক্রিয় সদস্য মো. রিয়াজুল ইসলাম (২৩)কে গ্রেফতার করা হয়।

যশোর সিটি কলেজের দর্শন বিভাগে অনার্সে অধ্যয়নরত এই শিক্ষার্থীর কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে অনলাইন ও সাইবার স্পেস ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর প্রচারণাসহ গণতান্ত্রিক সরকার উৎখাত ও তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতো। বিভিন্ন এনক্রিপ্টেড মোবাইল অ্যাপস ব্যবহার করে সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করত। তারা দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল। তাদের কাশিমপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।

এটিইউ আরও জানিয়েছে, যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ও বিষ্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনসহ মোট ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ হোসাইন ওরফে আরিফুল ইসলাম রাহাত (৩১) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। সে ২০২১ সালে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল পাশ করে। ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতিসহ ২০২৩ সাল থেকে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।

মো. আরিফুল ইসলাম রাহাত এইচএসসি পাশকৃত ছাত্র-ছাত্রীদের শিবিরের কর্মী হিসেবে যোগদানে উৎসাহিত করতে ‘ব্রিজিং প্রজেক্ট’ চালু করে ছাত্র-ছাত্রীদের তালিকা তৈরি। পরে তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করতো। পরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ভর্তির সুযোগ পেত, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের শিবিরের কার্যক্রমের সাথে যুক্ত করতো বলেও জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com