মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
৯৯৯ এ কল পেয়ে ধর্ষনের শিকার শিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১

৯৯৯ এ কল পেয়ে ধর্ষনের শিকার শিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার-

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে গাজীপুর  মহানগরী থেকে ধর্ষণের শিকার এক গৃহকর্মীর বোনকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করা হয়। গ্রেপতারকৃতের নাম- হযরত আলী (৪৪)।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পূর্ব পাড়া  এলাকা থেকে নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ নম্বরে ফোন করে জানান, তাঁর বাসার গৃহকর্মীর এগারো বছর বয়সী ছোট বোনকে একব্যক্তি ধর্ষন করেছে। কলার এ বিষয়ে আইনী সহায়তার অনুরোধ জানান।

এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ কোনাবাড়ি থানায় বিষয়টি দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই জয়ন্ত ঘরামী কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশু (১১) কে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ দিকে ধর্ষনের দায়ে লালমনিরহাট জেলার  কালিগঞ্জ উপজেলার বাসিন্দা অভিযুক্ত হযরত আলী (৪৪)কে গ্রেফতার করা হয়। এই ঘটনায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন ৯৯৯কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com