বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরের গণিশাহ মাজারের কাছে এক পাগলীকে ধর্ষণ! গ্রেপ্তার

নবীনগরের গণিশাহ মাজারের কাছে এক পাগলীকে ধর্ষণ! গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গনিশাহর মাজারের কাছে এক মানসিক ভারসাম্যহীন ২৫ বছরের নারী গত কয়েক মাস যাবত গণধর্ষণের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী এখন সন্তান সম্ভাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন দিবাগত রাতে প্রতিদিনের মতো স্থানীয় ধর্ষকরা তাকে ধর্ষন করতে গেলে রিনা বেগম নামে গনিশাহর মাজারে এক পরিচ্ছন্নতা কর্মী স্থানীয়দের নিয়ে অভিযুক্ত ২ ধর্ষককে আটক করে।
পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত ২ ধর্ষককে গ্রেফতার করে থানা নিয়ে আসে ।

থানা সূত্রে জানা যায়, গ্রেফকারকৃত ২ ধর্ষক হচ্ছে, আক্কেল মিয়া (২২) ও আব্দুল হালিম(৬৫) সর্ব সাং থোল্লাকান্দি গনিশাহর মাজার সংলগ্ন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে সিলেট থেকে একটি পরিবারের সাথে মানসিক ভারসাম্যহীন ওই নারী উপজেলার থোল্লাকান্দি গ্রামের গনিশাহর মাজার জিয়ারত করতে আসেন।
এরপর পরিবারটি চলে গেলেও অল্পবয়সী মানসিক ভারসাম্যহীন ওই নারীটি মাজার এলাকাতেই থেকে যায়।
জানা যায়, এরপর থেকে কয়েক জন অমানুষের লালসার শিকার হয় এই মানসিক ভারসাম্যহীন নারীটি।
গত ২৭ জুন দিবাগত রাতে প্রতিদিনের মত পালাক্রমে ধর্ষন করার সময় আক্কেল মিয়া ও আব্দুল হালিমকে আটক করে এলাকাবাসী।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, ধর্ষণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষনের শিকার মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com