বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার –
অবরোধের সমর্থনে খুলনায় বিএনপির মিছিল চলাকালে হামলা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরের শেরে বাংলা রোডে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

বিএনপির একাধিক সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে নগরের শেরে বাংলা রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি ময়লাপোতার দিকে যেতে থাকলে দুর্বৃত্তরা তিন দিক থেকে ঘিরে মিছিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হামলাকারীরা কয়েকটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপির মিছিলে হামলার বিষয়টি জেনেছি। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com