বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও গ্রুপের গোলাগুলিতে ৩ রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও গ্রুপের গোলাগুলিতে ৩ রোহিঙ্গা নিহত

স্টাফ রিপোর্টার –

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ২টায় উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে পৃথকভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল কাসেম, মো. জোবাইর ও মো জয়নাল। তিন জনই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে উখিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উখিয়া উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা ও আরএসও অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন মারা যান। এ ঘটনায় আরও দুই জন গুলিবিদ্ধ হন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com