বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জ -৩ আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার মনোনয়ন বৈধ

নারায়ণগঞ্জ -৩ আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার মনোনয়ন বৈধ

ডেস্ক নিউজঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করা ৪৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র মিলিয়ে ৩৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রার্থীর মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে এই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক জানান, নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫১ জন। তার মধ্যে জমা দেন ৪৫ জন প্রার্থী।

তিনি জানান, নারায়ণগঞ্জ ১ (রুপগঞ্জ) আসনে সুপ্রিম পার্টির প্রার্থী আফাজউদ্দিন মোল্লা নির্বাচনের জামানতের টাকা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জের এক আসনে আওয়ামী লীগ প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তৃণমূল বিএনপির মহাসচিব এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ মোট নয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ দুই (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলামের ক্রেডিড কার্ডে ঋণ খেলাপি হওয়ার কারণে এবং বাংলাদেশ পলিটিক্যাল পার্লামেন্ট এলিয়েন্স (কংগ্রেস) প্রার্থীর মনোনয়নপত্রের ২০ ও ২১ ফরম পূরণ না করা এবং প্রস্তাবক ও সমর্থনকারী ঢাকার ভোটার হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু ও জাতীয় পার্টি প্রার্থী আলমগীর সিকদার লোটনসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ তিন (সোনারগাঁ) জাকের পার্টির প্রার্থী জামিল মিজি ঋণ খেলাপি হওয়ার কারণে এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সিরাজুল হক ঋণ খেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জ তিনি আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ মোট ১১ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ চার (ফতুল্লা -সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র রাশেদুল ইসলামের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারেরর যে স্বাক্ষর থাকার কথা দৈবচয়নের ভিত্তিতে এসব ভোটারের মধ্যে দশজনের ভোটাররের তথ্য যাচাই-বাছাই করে চারজন ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায় এবং স্বাক্ষর জালিয়াতির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগের হেভিওয়েটে প্রার্থী আলোচিত শামীম ওসমানসহ নয়জনের প্রার্থী বৈধ হয়েছে।

নারায়ণগঞ্জ পাঁচ আসনে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জাকের পার্টি মোরশেদ হাসানসহ মোট পাচঁজন প্রার্থীর মধ্যে পাচঁজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬জন। আর তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে ১৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com