সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।

প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে যান তিনি। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শওকত আরমান বিষয়টি নিশ্চিত করেন।
ডা. শওকত আরমান জানান, সোমবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্য হাসপাতালের ধানমন্ডি শাখায় আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। এসময় তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ডা. আব্দুল্লাহ আজ থেকে প্রতিদিনই একবার করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিবেন বলে জানান। তিনি অধ্যাপক আরমানকেও অবহিত করার জন্য অনুরোধ করেন।


এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে মানসিকভাবে উজ্জ্বীবিত দেখাচ্ছিল। তার শরীরের জ্বরও কমে গেছে। তবে এখনো দুর্বলতা রয়ে গেছে। তার শরীরে এন্টিবায়োটিক প্রদান এবং নিয়মিত কিডনি ডায়ালাইসিস অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com