বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়

জয়ের পর ড্রেসিং রুমে টাইগারদের উল্লাস।
জয়ের পর ড্রেসিং রুমে টাইগারদের উল্লাস।

স্পোর্টস ডেস্ক-

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নামজুল হোসেন শান্ত ও তাইজুল ইসলামের নৈপুণ্যে ১৫০ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলল বাংলাদেশ। জয় পেল দ্বিতীয়টিতে, ড্র করেছে ৩টিতে। যেখানে গত বছরই কিউইদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। সেটি ছিল আবার তাদেরই মাটিতে। আর ঘরের মাঠে সপ্তম টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ।

জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ পঞ্চম দিন মাঠে নামে। দিনের শুরুতে ফিফটি করা ড্যারেল মিচেলকে ফেরান নাঈম হাসান। ১২০ বলে ৭টি চারে ৫৮ রান করেন মিচেল। কিছুটা প্রতিরোধ গড়া ইশ সোধি (৯১ বলে ২২ রান) ও টিম সাউদিকে (২৪ বলে ৩৪ রান) ছেঁটে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার এবার পেলেন ৬ উইকেট । সব মিলিয়ে ১০ উইকেট পাওয়া এই স্পিনার ম্যাচ সেরাও হয়েছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলে দুদল। যেখানে গতকাল দিন শেষে জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দিন শেষে কিউইরা ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে মাঠ ছেড়েছিল।

এর আগে টেস্টর প্রথমদিন টস জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়। সবকটি উইকেট হারিয়ে ৩১০ রান করে প্রথম ইনিংসে। জবাবে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রান করলে দলটি ৭ রানের লিড পায়। তবে টাইগাররা দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৮ রান করে। সফরকারীয়দের ৩৩২ রানের টার্গেট দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com