মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
নিজের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়ার জন্য টাইগারদের আর মাত্র ৩ উইকেটের প্রয়োজন

নিজের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়ার জন্য টাইগারদের আর মাত্র ৩ উইকেটের প্রয়োজন

জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট।
জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট।

স্পোর্টস ডেস্ক

গত বছরের শুরুতে নিউজিল্যান্ডের ঘরের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল সফরকারী বাংলাদেশে। সেটিই কিউইদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের একমাত্র জয়।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো জয়হীন টাইগাররা। চলমান সিলেট টেস্টে সেই আক্ষেপ যে ঘুঁচতে যাচ্ছে, সেটি বলা-ই যায়।

প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩১৭ রানে নিউজিল্যান্ড অলআউট হলে ৭ রানের লিড পায় তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রান তুললে ৩৩১ রানের লিড পায় টাইগাররা। ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারায় কিউইরা। জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট। অন্যদিকে, নিউজিল্যান্ডের দরকার ২১৯ রান, যেটি প্রায় অসম্ভব।

৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউই শিবিরে এদিন প্রথম ওভারেই আঘাত হানেন শরিফুল। কোনো রান করার আগেই উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন টম ল্যাথামকে। বেশিক্ষণ টিকতে পারেননি আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনও। ১৯ রানের মাথায় তাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। আর ৩০ রানের মাথায় হেনরি নিকোলস ফিরলে চূড়ান্ত বিপদে পড়ে টিম সাউদির দল। মিরাজের বলে নাইম হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

মাটি কামড়ে পড়ে থেকে দৃঢ়তা দেখালেও এদিন তাইজুলের সামনে অসহায়ত্ব দেখান কিউই ওপেনার ডেভন কনওয়ে। ৭৬ বলে ২২ রান করে নবাগত শাহাদাত হোসেন দিপুর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬০ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন টম ব্লান্ডেল। তাইজুলের বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে নুরুল হাসান সোহানের স্টাম্পিংয়ের শিকার হন তিনি। তাইজুল-মিরাজদের পর উইকেট নেওয়ার মিশনে সফল আরেক স্পিনার নাঈম হাসানও। দীর্ঘদেহী এই অফস্পিনারের ভেলকিতে এলবিডাব্লিউ হয়ে ফেরেন গ্লেন ফিলিপস। এরপর একপাশ আগলে থাকা ড্যারিয়েল মিচেলের (৩৯*) সঙ্গে জুটি বাঁধেন কাইল জেমিসন। ধীরগতির ব্যাটিংয়ে জেমিসনকে নিয়ে দলীয় শতক পার করেন মিচেল। তবে ১০২ রানের মাথায় জেমিসন ফিরলে জয়ের সুবাতাস জোরে বইতে থাকে বাংলাদেশের পালে। যদিও শেষ বিকেলে ইশ সোধি দৃঢ়তা দেখানোয় খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। ৭ উইকেটে ১১৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে কিউইরা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল তাইজুল ইসলাম। ৭ উইকেটের মধ্যে একাই ৪ উইকেট শিকার করেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসান।

আগের দিনের ৩ উইকেট ২১২ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামেন শান্ত ও মুশফিক। আজ ব্যাটিংয়ে নেমে ১ রান যোগ করেই ফেরেন তিনি। দিনের দ্বিতীয় ওভারে টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে উইকেটেরর পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে ১৯৮ বলে এসেছে ১০৫ রান। এর পর ফেরেন শাহাদাত। তিনি করেন ১৯ বলে ১৮ রান।

২৪৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ ব্যাটার হিসেবে ২৭৮ রানে ফেরেন মুশফিকুর রহিম। যাওয়ার আগে ১১৬ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এরপর লেজের ব্যাটারদের নিয়ে শুরু হয় মিরাজের লড়াই। একপ্রান্ত নিজে আগলে রাখলেও অন্য প্রান্তে কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। যদিও মিরাজও দুইবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৩৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এজাজ প্যাটেল। যদিও তার ইকোনমি ছিল চারের ওপর, রান দিয়েছেন ১৪৮। দুইটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইশ সোধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com