বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাস শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

বাস শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে শহরের মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে শহরের মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়ায় বাস শ্রমিকদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে শহরের মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কুষ্টিয়ায় গড়াই পরিবহনের একটি গাড়ী ট্রাফিক মোড়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাফিক পুলিশ গাড়িটি ঘোরাতে নিষেধ করে। এর একপর্যায়ে ট্রাফিক পুলিশের সাথে ড্রাইভারের বাকবিতণ্ডা হয়। একথা ছড়িয়ে পড়লে আশেপাশে থাকা বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে শ্রমিকরা রেল লাইনের পাথর পুলিশের দিকে ছুড়তে থাকে। শ্রমিকদের পাথরের আঘাতে কুষ্টিয়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক দিপঙ্কর সহ তিন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মজমপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

ট্রাফিক পুলিশ সুত্রে জানা যায়, গড়াই পরিবহনের গাড়িটি ট্রাফিক মোড় দিয়ে ঘোরাতে গেলে ট্রাফিক পুলিশ নিষেধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়িটি ঘোরাতে গেলে গাড়িটি আটক করা হয়। সে সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে সেই সাথে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ট্রাফিক মোড়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাফিক পুলিশ ড্রাইভার ও হেলপারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এর প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, শ্রমিক ও পুলিশের সাথে ঝামেলা হতেই পারে। এটা বসে ঠিক করে নেয়া যায়। তবে পুলিশের উপর পাথর নিক্ষেপ করা এটা খুবই দুঃখজনক।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ভুল বোঝাবুঝির জন্য অনাকাঙ্খিত এই ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে পুলিশের উপরে হামলার ঘটনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com