শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মনোনয়ন জমা দিলেন  টাঙ্গাইল ৫ আসনের বিএনএম প্রার্থী তৌহিদ চাকলাদার

মনোনয়ন জমা দিলেন  টাঙ্গাইল ৫ আসনের বিএনএম প্রার্থী তৌহিদ চাকলাদার

টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এর টাঙ্গাইল জেলার সভাপতি মেজর (অবঃ) তৌহিদ চাকলাদার ।
টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এর টাঙ্গাইল জেলার সভাপতি মেজর (অবঃ) তৌহিদ চাকলাদার ।

টাঙ্গাইল  প্রতিনিধি-

টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নতুন রেজিষ্ট্রেশন পাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী (বিএনএম) এর টাঙ্গাইল জেলার সভাপতি মেজর (অবঃ) তৌহিদ চাকলাদার । তিনি টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম চাকলাদারের বড় ছেলে।

বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  বলেন, আজ মনোনয়নপত্র জমা দিলাম। আমি মনে করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দলের মূল মন্ত্র হল সুস্থ ধারার অহিংস রাজনীতি করা এবং দেশকে আরো উন্নত রাষ্ট্রে পরিণত করা। আমি সে মন্ত্রে উজ্জিবীত হয়ে নির্বাচন করছি। তিনি আরো বলেন আমার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির সভাপতি। দল তাকে মনোনয়ন না দেয়ায় তিনি আমার জন্য কাজ করছেন।

তৌহিদ চাকলাদার অবসর প্রাপ্ত একজন সাবেক মেজর।  তার বাড়ি টাঙ্গাইল শহরস্থ পূর্ব আদালত পাড়ায়। এরই মধ্যে তিনি তার এলাকায় গনসংযোগ শুরু করেছেন। তার নিজ এলাকায় প্রায় ৫৫০০০ ভোটার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com