বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মনোনয়ন জমা দিলেন সেলিমা আহমাদ, চাইলেন দোয়া

মনোনয়ন জমা দিলেন সেলিমা আহমাদ, চাইলেন দোয়া

স্টাফ রিপোর্টার-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় হোমনা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই মনোনয়ন ফর্ম জমা দেন। এরপর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এসময় সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, আল্লাহ তাআলার রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের সুখ দুঃখে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে এবং শক্ত হাতে দেশ পরিচালনা করার কারণে আজকে আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছি।

মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় উপস্তিতি ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, বিগ্রেডিয়ার সোহেল, হোমনা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com