শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ডিএনসিসি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকালে রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত আনিসুল হকের কবরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রয়াত মেয়র আনিসুল হকের পুত্র নাভিদুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম,সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, এবং ডিএনসিসির সকল বিভাগীয় প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াত মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় ডিএনসিসির কর্মকর্তারা প্রয়াত মেয়র আনিসুল হকের স্মৃতি তুলে ধরেন।

উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম পূর্বনির্ধারিত জলবায়ু সম্মেলন-২৮ এ অংশগ্রহণের জন্য দুবাইয়ে অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com