বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পেট্রোল ঢেলে কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ

গাজীপুরে পেট্রোল ঢেলে কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টায় ঢাকা-বাইপাস মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টায় ঢাকা-বাইপাস মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার-

গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টায় ঢাকা-বাইপাস মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানান, সকালে ১৪-১৫ জন দুর্বৃত্ত ঝাজর এলাকায় লাবিব গ্রুপ ও ডিবিএল পোশাক কারখানার দুটি কাভার্ডভ্যানের গতিরোধ করে। একপর্যায়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘সকালে কে বা কারা দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com