শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দিনটি কঠিন ছিল,উইলিয়ামসন

দিনটি কঠিন ছিল,উইলিয়ামসন

ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করেন উইলিয়ামসন
ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক-

বলতে গেলে একাই লড়েছেন। কেন উইলিয়ামসন ছাড়া বাংলাদেশের বোলারদের সামনে সেভাবে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের কোনো ব্যাটার। উইলিয়ামসন ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি তুলে নিলেও টাইগারদের থেকে এখনও পিছিয়েই কিউইরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে নিউজিল্যান্ড। এখনও তারা পিছিয়ে ৪৪ রানে। স্বীকৃত ব্যাটার কেউই ক্রিজে নেই।

বাংলাদেশের স্পিনাররা নিউজিল্যান্ডের ব্যাটারদের বেশ চাপে রেখেছিলেন সারাদিনই। বিশেষ করে তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। ৮৯ রান খরচায় তিনি একাই নেন ৪টি উইকেট।

নিজে সেঞ্চুরি পেলেও বাংলাদেশের বোলাররা কঠিন এক দিন উপহার দিয়েছে, স্বীকার করেছেন উইলিয়ামসন। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘তারা এই কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই জানে। তারা একদম ঠিকঠাক ছিল। অনেক ধরনের সম্ভাবনা তৈরি করছিল। অসাধারণ ছিল সবাই। আমাদের সামনে অনেক প্রশ্নও তৈরি করেছে তারা। পৃথিবীর এই প্রান্তে এসে কীভাবে ভালো করতে হয়, সেটি শিখেয়েছে আমাদের।’

কিউইদের হাতে আছে মাত্র ২ উইকেট। ব্যাটিংয়ে থাকা কাইল জেমিসন আর টিম সাউদি-দুজনই মূলত বোলার। ৪৪ রানে পিছিয়ে থাকা কিউইরা কি পারবে লিড নিতে? উইলিয়ামসন কিছু রানের আশা করছেন এখনও।

তিনি বলেন, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমার মনে হয় ব্যাটাররা তাদের মেলে ধরার চেষ্টা করেছে। একসঙ্গে গড়েছে ভালো কিছু জুটিও। আমাদের দুটি উইকেট আছে হাতে। আরও কিছু রান করতে পারলে ভালো হয়, আর এরপর আমরা সুযোগ পাবো বল করার। পিচে পরিবর্তনের (স্পিনারদের জন্য ভালো) ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আগামী কয়েকদিনে আরও ভাঙবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com