মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরে, নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরে, নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব রসুলবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে বসতঘর বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাড়ে তিন বছরের শিশু হাসান, দশ বছরের শিশু সুমাইয়া ও গৃহবধূ রুবিনা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে এলাকার বিদ্যুতের সঞ্চালন সংযোগের তার ছিঁড়ে দুইটি টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়। এ সময় বাড়ির বাসিন্দারা ঘর থেকে বের হতে গিয়ে কেউ দরজায়, কেউ বাড়ির টিনে স্পর্শ করে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

পরে নিকটস্থ ডিপিডিসির ডেমরা বিভাগের বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে বিদ্যুৎ সংযোগ মেরামত করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নিহতদের মধ্যে দুই শিশুর লাশ বয়স বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের অনুরোধে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গৃহবধূ রুবিনার লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com