মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

দুইটি জীবন

মু.আশরাফ সিদ্দিকী বিটু


এক জীবন দেখছি,
যা পায় আর যা হারায়-যেন এসবের প্রতি কোন আগ্রহ নাই।

এতো কাঁটা বিঁধে
কেমন নীরব থাকে, থিতু হয়ে বসে থাকে, সয়ে যায়,
আবার উঠে দাঁড়ায়।

এতো যে বন্যা, হৃদয়ে বান, দুমড়ে মুচড়ে যাওয়া
এসবে শান্ত স্রোতহীন নদীর মত নিশ্চুপ।

একেকবার ভুলে পড়ে যায় খাদ থেকে,
বেয়ে বেয়ে উঠে আসে সেই চেনা বাঁকে
যেন আদিম মানুষের মত বেয়ে চলা প্রাণ-
পথফুল সব ডাকে ইশারায়-ফিরে আয়-ফিরে আয়!

চোখে শতাব্দির অভিজ্ঞান
মুহুর্তেই জেনে যায় অন্য হৃদয়ে কি খেলা করে।

একটা জীবন দেখছি-নিজের সাথে নিজের বিস্ময়কর বোঝাপড়া।

এক জীবন পেয়েছি, নিজের সাথে নিজের দ্বন্দ্বের সুতীব্র মল্লযুদ্ধ চলে অবিরাম;
যেন অসীম কালের অন্ধকার পথ আঁকা-যুগ যুগান্তরের পরাজয়ের চিহ্ন বুকে রাখা।

একটা জীবন দেখছি, কেমন প্রাণের বানে জেগে উঠছে বারবার!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com