বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমার ইহকাল আমার পরকাল

আমার ইহকাল আমার পরকাল

কবি নিলয় চৌধুরী

কোথায় ঈশ্বর!
কোথায় ইহকাল পরকাল!
বিশ্বাস করুন বিন্দু মাত্র খুঁজি না আমি।

মানুষ খুঁজি
মানুষেতে ঈশ্বর খুঁজি
রোজ ইহকালেই পরকালের সুখ দুঃখের দেখা মেলে অভুক্ত সন্তানের মুখে মা যখন ভাত তুলে দেন ভেবে নেই এর চেয়ে বেশি সুখ কোথায় পরকালে!

ভাগাড়ে ফেলে দেয়া উচ্ছিষ্ট যখন মানুষ আর কুকুর
ভাগ করে খায় ভেবে নেই এর চেয়ে বেশি মনের বেদনা পরকালে হতেই পারেনা।

ভষ্মীভূত আত্মার আগামী নিয়ে এক মূহুর্ত নষ্টের সময় নেই আমার ওটা অদৃশ্য স্রষ্টার কর্তব্যের মধ্যেই থাক
আমি ভালোবাসতে এসেছি পৃথিবীতে
দিতে এসেছি নিজেকে বিলিয়ে ভালোবাসার তরে
দৃশ্যমান সুন্দর পৃথিবীর থেকে ঐ স্বর্গের অপ্সরী বড্ড অসুন্দর আমার কাছে

মানুষেরে ভালোবেসে ঐ মানুষের মুখে হাসিটা নিয়েই আমি বিদায় নেবো একদিন

তোমাদের চোখে ভাসবে আমার মুখচ্ছবি
অন্তরে আমার সৃষ্টির বসবাস
ওটাই _আমার পরকাল আমার জান্নাত আমার স্বর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com