বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৯৯৯ এ কল; সুন্দরবন থেকে পূণ্যার্থী  উদ্ধার

৯৯৯ এ কল; সুন্দরবন থেকে পূণ্যার্থী  উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় সুন্দরবন থেকে বিকল নৌযান থেকে ১৯ পূণ্যার্থীকে উদ্ধার করেছে বনবিভাগ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় সুন্দরবন থেকে বিকল নৌযান থেকে ১৯ পূণ্যার্থীকে উদ্ধার করেছে বনবিভাগ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় সুন্দরবন থেকে বিকল নৌযান থেকে ১৯ পূণ্যার্থীকে উদ্ধার করেছে বনবিভাগ।

গতকাল (২৭ নভেম্বর) সোমবার বিকেলে সুন্দরবনের আম্বারিয়া পয়েন্ট কোকিলমনি ফরেস্ট রেঞ্জের মরজাত নদীর আগুনজ্বালা মুখ থেকে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ২৮ নভেম্বর )  বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া)  আনোয়ার সাত্তার।

তিনি বলেন, কোকিলমনি ফরেস্ট রেঞ্জের মরজাত নদীতে বিকল একটি নৌযান থেকে উৎসব মুখর রায় নামে একজন পূণ্যার্থী  জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা ঊনিশ জন পূণ্যার্থী দুবলার চরে রাসমেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এখন তাদের নৌযান নদীতে বিকল অবস্থায় ভাসমান রয়েছে। যে অবস্থানে তারা রয়েছেন সেখানে কারো কাছ থেকে উদ্ধার সহায়তা পাওয়া সহজ নয়। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।   

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রিন্স খান। কনস্টেবল প্রিন্স তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, বাগেরহাটের চাঁদপাই নৌ থানা এবং বনবিভাগ রেঞ্জ অফিসে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই আনিসুর রহমান কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

আনোয়ার সাত্তার আরও বলেন, সংবাদ পেয়ে বনবিভাগের একটি  উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিকল নৌযান থেকে ঊনিশজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। বনবিভাগ উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া ফরেস্ট অফিসার আব্দুস সালাম ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com