মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নাশকতার মামলায় সারাদেশে র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৬

নাশকতার মামলায় সারাদেশে র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৬

নাশকতার মামলায় সারাদেশে র্যাবের অভিযানে গ্রেফতার ২৬
নাশকতার মামলায় সারাদেশে র্যাবের অভিযানে গ্রেফতার ২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত ২৮ অক্টোবর সহিংসতা ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে দিনভর অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া ২৮ অক্টোবর ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৭৬৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর ও পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানো হয়।

সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর অভিযান চালিয়ে হাতিরঝিল ৩৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হানিফ রায়হান ও রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ইউনিয়ন যুবদল সভাপতি আরমান উল্লাহ ডাবলুকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, সহিংসতা প্রতিরোধে ঢাকায় র‍্যাবের ১৪২ ও সারাদেশে ৪২৬ টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া গণপরিবহনের নিরাপত্তায় দূরপাল্লার বাসগুলোকে চাহিদার পরিপ্রেক্ষিতে র‍্যাব এসকর্ট দিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।

এছাড়াও যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com