বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

ক্ষতিগ্রস্ত ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের জানালার বাইরের অংশ
ক্ষতিগ্রস্ত ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের জানালার বাইরের অংশ

স্টাফ রিপোর্টার-

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বিএনপি ও সমমান দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে নোয়াখালীর চাটখিল, সেনবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার (২৭ নভেম্বর) ভোরে জেলার বিভিন্ন স্থানে মিছিল করে অবরোধ সমর্থকরা। জানা গেছে, রবিবার রাতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে ‘উপকূল এক্সপ্রেস’-এর ট্রেনটি। এরপর বজরা স্টেশন থেকে ছেড়ে চৌমুহনী যাওয়ার সময় রসুলপুর টার্কি খামার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রেনের ‘ক’ বগিতে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বগিটির জানালা বন্ধ থাকায় পেট্রোল বোমাটি ভেতরে ঢুকতে পারেনি এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনের জানালার বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বিএনপি ও সমমান দলের অবরোধ চললেও তার তেমন কোনও প্রভাব পড়েনি নোয়াখালীতে। সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে সিএনজি, অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধকে ঘিরে সকল ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র‌্যাবের একাধিক দল টহলে রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার চৌধুরী জানান, খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ একটি বোতলের ভাঙা অংশ (যার ভেতরে পেট্রোল ছিল) উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, পেট্রোল দিয়ে বোমা বানানোর চেষ্টা করে সেটি ট্রেনে নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। রাতেই ট্রেনটি সোনাপুর স্টেশনে চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com