রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বারান্দায় আটকে ছিল শিশু, ৯৯৯-এ কলে উদ্ধার

বারান্দায় আটকে ছিল শিশু, ৯৯৯-এ কলে উদ্ধার

স্টাফ রিপোর্টার-

কুমিল্লা সদরের চক্রবাদ এলাকার একটি ভবনের তিন তলার বারান্দায় দুই বছর বয়সী এক শিশু আটকা পড়ে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানালে ফায়ার সার্ভিস গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, শনিবার বিকেলে কুমিল্লা সদরের চক্রবাদ গলির একটি ভবনের তিনতলার বাসিন্দা পরিচয়ে এক নারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার দুই বছর বয়সী কন্যাশিশু বারান্দায় খেলতে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এখন খুলতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। শিশুটি দরজা খুলতে না পেরে ভয়ে কন্নাকাটি করছে।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। পরে আরাফাত তাৎক্ষণিকভাবে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার আল আমিন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com