বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর লায়লা আরজুমান্দ বানুর দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর লায়লা আরজুমান্দ বানুর দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর দাফন সম্পন্ন হয়েছে।সোমবার (২৯ জুন) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে জোহরের নামাজের পর কবরস্থান সংলগ্ন বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মন্ত্রী সবার কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন। জানাজায় ঈমামতি করেন মরহুমার ছেলে এ টি এম মাজহারুল হক তুষার।

জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।তিনি স্বামী, দুই কন্যা, এক ছেলে এবং ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com