মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’র ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত

‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’র ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত

শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় দুর্ঘটনাটি ঘটে।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় দুর্ঘটনাটি ঘটে।

নিজস্ব প্রতিবেদক-

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের কাছে ক্রসিংয়ের সময় সিগন্যাল ভুলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। তারপর বিকাল সোয়া ৪টায় গচিহাটা রেলওয়ে স্টেশনে ঢোকার আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল ভুলের কারণে এটি হতে পারে।

এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বর্তমানে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পৌঁছানোর পর উদ্ধারকাজ শেষে পুনরায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com