সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মহাসড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মহাসড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশ

স্টাফ রিপোর্টার- দেশের সকল মহাসড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খান। শনিবার হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা দেন।

শনিবার ( ২৫ নভেম্বর ) সকালে রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরে দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (অক্টোবর/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান সভাপতিত্ব করেন।

এসময় তিনি মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।  তিনি হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করে সেবা প্রত্যাশা নিশ্চিত করার পাশাপাশি জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। এছাড়াও মহাসড়কে অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময়  হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন), ডিআইজি(পশ্চিম), ডিআইজি(উওর), ডিআইজি(দক্ষিণ), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত এবং থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এসময় ডিআইজি (উত্তর) মাহ্ফুজুর রহমান অক্টোবর ২০২৩ ও সেপ্টেম্বর ২০২৩ এবং পূর্ববর্তী বছরের অক্টোবর ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com