সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রোনালদো‘র জোড়া গোল

রোনালদো‘র জোড়া গোল

রোনালদো‘র জোড়া গোল
রোনালদো‘র জোড়া গোল

স্পোর্টস ডেস্ক    

সৌদি আরবের লিগে একের পর এক গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আল ওখদুদের বিপক্ষে করলেন জোড়া গোল। তার জোড়া গোলে উড়লো আল নাসরও। রিয়াদে অনুষ্ঠিত এই ম্যাচে আল ওখদুদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর।

রোনালদোর কাছ থেকে যে ধরনের গোল আশা করেন সমর্থকরা, শুক্রবার রাতে রিয়াদে তেমনই একটি গোল উপহার দিয়েছেন তিনি। দুই গোলের শেষটি ছিল সেই অসাধারণ গোল।

ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সামি আল নাজি গোল করে প্রথমে এগিয়ে দেন আল নাসরকে। ম্যাচের শেষ দিকে এসে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করেন রোনালদো।

পর্তুগিজ এই স্ট্রাইকার প্রথম গোল করেন ৭৭ মিনিটে। অ্যালেক্স টেলেসের ক্রস থেকে বল পেয়ে আল ওখদুদের গোলরক্ষক পাওলো ভিতরকে পরাস্ত করেন সিআর সেভেন। পোস্ট থেকে কিছুটা দুরে বল রিসিভ করেন তিনি। এরপর খুব দুরহ এঙ্গেল থেকে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জালে বল জড়ান সিআর সেভেন।

এরপরের গোলটাই ছিল সবচেয়ে দর্শনীয়। যেটা সত্যিই রিয়াদে খেলা দেখতে আসা সমর্থকদের চোখ জুড়িয়ে দিয়েছিলো। গোলরক্ষক ভিতর পোস্টের সামনে অনেকটাই এগিয়ে এসেছিলেন একটি আক্রমণ ঠেকানোর জন্য। কিন্তু বল চলে যায় সোজা রোনালদোর কাছে। এরপরই অসাধারণ একটি লব করেন তিনি। যেটা গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে গিয়ে সোজা আশ্রয় নেয় পোস্টের ভেতর। ৩৫ গজ দুর থেকে নেয়া তার এই লবটি মন ভরিয়ে দেয় দর্শক-সমর্থকদের।

চলতি মৌসুমে ১৩ ম্যাচে রোনালদোর এটি ১৫তম গোল। আর এই জয়ের ফলে আল নাসর উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট এগিয়ে আল হিলাল। তারা ম্যাচও খেলেছে একটি কম। ১৪ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৩৪। ৩৩ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৩৫।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com