শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কোপা আমেরিকাতেই শেষবার আর্জেন্টিনার জার্সি পরব: ডি মারিয়া

কোপা আমেরিকাতেই শেষবার আর্জেন্টিনার জার্সি পরব: ডি মারিয়া

অ্যাঞ্জেল ডি মারিয়া।
অ্যাঞ্জেল ডি মারিয়া।

স্পোর্টস ডেস্ক-          

অবসরের ইঙ্গিত দিয়েছেন আগেই। এবার দিনক্ষণও জানিয়ে দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সেরা এই তারকা ব্রাজিল ম্যাচের পর জানিয়েছেন, ২০২৪ সালের কোপা আমেরিকাই হবে আন্তর্জাতিক ফুটবলে তার শেষ।

লিওনেল মেসির ছায়ায় ঢাকা পড়ে থাকলেও আর্জেন্টিনার জাতীয় দলে ডি মারিয়ার অবদান কম নয়। কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল ছিল তার। এছাড়া ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলেই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর দি মারিয়া লিখেছেন, ‘কোপা আমেরিকাতেই শেষবার আর্জেন্টিনার জার্সি পরব। এই কথা বলতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। গলায় দলা পাকিয়ে আসছে। কিন্তু আমার জীবনের অন্যতম সেরা উপহারকে বিদায় জানানোর এটাই সেরা সময়। সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ।’

আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে তিনি এখন খেলেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com