বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্টাফ রিপোর্টার-    

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠায়। সিরাজদিখান ফায়ার সার্ভিস ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জাগো নিউজকে বলেন, দুপুরে টোল বুথে পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান বলেন, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com